ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন : জুবায়ের-মুসাদ্দেকদের আংশিক স্বতন্ত্র প্যানেল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের স্বতন্ত্র প্যানেল ঘোষনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এবি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। ১২-১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খান সহ ক্যাম্পাসের পরিচিত মুখগুলো থাকবে বলে জানান তারা।
সোমবার (১৮ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডাকসু নির্বাচন অফিস থেকে বের হয়ে এ কথা জানায় তারা।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি জুবায়ের।
মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, এই ডাকসু নির্বাচনের জন্য আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। অবশেষে প্রায় ৭ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। সাহিত্য নিয়ে আমার শিক্ষা জীবনে অনেক কাজ করেছি। সেই জায়গা থেকে আমি এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেস্টা করবো।
এসময় তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে সতর্কতার সাথে প্রার্থী নির্বাচন করে ভোট দিতে হবে। যেনো বিগত বছরগুলোর ন্যায় নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের উপর জুলুম-নির্যাতন না চালাতে পারে। কারণ ডাকসু পরিবর্তী সময়ে এই প্রার্থীরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)