ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার সিকিউরিটি নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার শিরোনাম “Workshop on Applications of AI and Cybersecurity – Hands on Perspective”।
আগামী ১৯ আগস্ট সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সৌদি আরবের মদিনায় অবস্থিত University of Prince Mugrin-এর সাইবার সিকিউরিটি ও ফরেনসিক কম্পিউটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রহমান।
কর্মশালায় সাইবার সিকিউরিটি খাতে উদীয়মান চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ফরেনসিক কম্পিউটিংয়ের বাস্তব প্রয়োগ সম্পর্কে বাস্তবভিত্তিক আলোচনা করা হবে। বিশেষ করে শিক্ষার্থীরা কীভাবে বাস্তব জীবনের সমস্যায় এআই ও সাইবার সিকিউরিটি টুলস ব্যবহার করতে পারে, সে বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানটি আয়োজন করছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মশালা শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তারা আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞের কাছ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে এবং বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন