ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সর্ম্পক জোরদারে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়কে আরও গতিশীল করতে তিনদিনের সফরে ঢাকায় আসছেন এস পল কাপুর। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৩ মার্চ) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, সফরের প্রধান উদ্দেশ্য দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করা। সফরকালে পল কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। ফলে সফরটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন। সফরকালে বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্র সংশ্লিষ্ট মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নেও ওয়াশিংটন গুরুত্ব দেবে। পাশাপাশি মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পাকিস্তান, আফগানিস্তান ও ইরান প্রসঙ্গেও আলোচনা হতে পারে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পল কাপুরের সফর চূড়ান্ত হয়।
উল্লেখ্য, গত বছর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পল কাপুরকে মনোনয়ন দেন ডোনাল্ড ট্রাম্প। পরে তার নিয়োগ অনুমোদিত হয়। বিশ্লেষকদের মতে, ঢাকা সফরটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান ও ভবিষ্যৎ অংশীদারিত্বের রূপরেখা স্পষ্ট করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী