ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় গ্রেপ্তার ঝিনাইদহ-২ এর সাবেক এমপি অপু
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি জানায়, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির জেলা সভাপতির বাসভবনে হামলার অভিযোগ। এছাড়াও ২০২৪ সালের ৪ আগস্ট ঝিনাইদহে চলমান আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।
দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম অপু একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলার আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর