ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তির জন্য আবেদন করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতৃপক্ষ।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজকে (ডুয়া) বিস্তারিত তথ্য জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
তথ্যানুযায়ী, আগামী ৫ জুলাই থেকে অ্যাসোসিয়েশনের অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। এরপর ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই সাক্ষাৎকার নিবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিদিন সকাল এগারোটায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
প্রথম দিন অর্থাৎ ৫ ও ৬ জুলাই আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হবে। যেসব শিক্ষার্থীর আবেদনের ক্রমিক নম্বর ১১০৭ থেকে ১২৬৪ তাদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে। এদেরকে 'জ' গ্রুপে আখ্যায়িত করা হয়েছে।
৯ ও ১০ জুলাই তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৭৯১ থেকে ৯৪৮ (চ গ্রুপ), ৪৭৫ থেকে ৬৩২ (ঘ গ্রুপ ) ও ৩১৭ থেকে ৪৭৪ ( গ গ্রুপ) ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
১১ ও ১২ জুলাইও তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৯৪৯ থেকে ১১০৬ (ছ গ্রুপ), ১৫৯ থেকে ৩১৬ ( খ গ্রুপ) ও ১ থেকে ১৫৮ (ক গ্রুপ), গ্রুপ (ঙ) ৬৩৩ থেকে ৭৯০ ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সময়ে দেয়া ফোন নাম্বারে গ্রুপের নাম ও সাক্ষাৎকারের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত