ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
প্রকাশ পেল ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ তালিকা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে বড় অগ্রগতি এলো। ৭ম বিশেষ নিয়োগ প্রক্রিয়ার আওতায় সারাদেশে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সুপারিশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।
এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-এর আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের ভিত্তিতে এই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd)-এর ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফলাফল জানতে পারবেন।
একই পদ্ধতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। কোনো প্রার্থী বা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল সমস্যার কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকেই ফলাফল সংগ্রহ করার সুযোগ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা