ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অনার্স ভর্তি: ৩য় ধাপের আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের তৃতীয় ধাপের অনলাইন প্রাথমিক আবেদন সময়সীমা সম্প্রসারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করবেন। আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়তার সর্বশেষ সময় রাখা হয়েছে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, জমাকৃত ফি’র মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারীর ৭০০ টাকা নির্ধারিত খাতে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। এই জমাদানের সময়সূচি ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত শর্তাবলী ও নির্দেশনা জানতে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Honours Admission Guideline লিঙ্কে প্রবেশ করতে বলা হয়েছে। পূর্বে প্রকাশিত সব শর্ত ও নিয়মাবলী তৃতীয় ধাপের সময় বৃদ্ধি সাপেক্ষে অপরিবর্তিত থাকবে।
এর আগে, প্রথম ধাপে ২০২৫ সালের ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছিল। দ্বিতীয় ধাপে সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ তৃতীয় ধাপে এই সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা করে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের এমসিকিউতে ১০০টি প্রশ্ন এক ঘণ্টার মধ্যে সমাধান করতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে যথাক্রমে ৪০% ও ৬০% হিসেবে ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এই দুই অংশ মিলিয়ে সর্বমোট ২০০ নম্বরে কলেজভিত্তিক মেধাতালিকা তৈরি হবে। এমসিকিউতে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)