ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে মাঠে নামছে মাদরাসাগুলো
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশের সব মাদরাসায় গণভোট ও ভোটদান বিষয়ে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করে। এতে দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মাদরাসার গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান স্থানে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও স্ট্যান্ডিং ব্যানার স্থাপন করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো লিফলেটের তথ্য এবং নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা ব্যানার আকারে প্রদর্শনের কথাও বলা হয়েছে।
এছাড়া সাধারণ ভোটারদের গণভোটের উদ্দেশ্য, সময়সূচি এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি জানাতে ব্যাপক লিফলেট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অভিভাবক সমাবেশের মাধ্যমে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের গুরুত্ব দিতে বলা হয়েছে।
এই কর্মসূচিতে শিক্ষার্থীদেরও যুক্ত করার কথা বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, মাদরাসার শিক্ষার্থীদের মাধ্যমে যেন গণভোট সংক্রান্ত সঠিক তথ্য তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি প্রতিটি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে নিয়মিতভাবে গণভোট ও নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় কিংবা স্থানীয় নির্বাচন অফিস থেকে লিফলেট সংগ্রহ করে তা দ্রুত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন করার কথাও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে ভোট ও গণভোটে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা জোরদার হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ