ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তাইওয়ানে পিএইচডির সুযোগ: আবেদন ফি ছাড়াই স্কলারশিপের আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাইওয়ানে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ আবারও উন্মুক্ত হয়েছে। তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ (TIGP) এর আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই মর্যাদাপূর্ণ বৃত্তিটি কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যেখানে চীন, তাইওয়ান ও হংকংয়ের নাগরিকরা আবেদন করতে পারবেন না।
একাডেমিক সিনিতা ও তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রোগ্রামটি পুরোপুরি ইংরেজি মাধ্যমে সম্পন্ন হবে। উল্লেখযোগ্য দিক হলো এই স্কলারশিপে আবেদন করতে কোনো ধরনের আবেদন ফি দিতে হয় না।
১৪টি গবেষণাক্ষেত্রে পিএইচডির সুযোগ
২০২৬ সালের TIGP বৃত্তির আওতায় মোট ১৪টি সাবপ্রোগ্রাম চালু রয়েছে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি সাবপ্রোগ্রামে আবেদন করতে পারবেন। এসব প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ আধুনিক ও অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী (চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত) এই বৃত্তিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি মাধ্যমের দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন না করলে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্ধারিত শর্ত পূরণ করাও বাধ্যতামূলক।
বৃত্তির সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাসিক প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ভাতা পাবেন। প্রথম বছরের একাডেমিক ফলাফলের ভিত্তিতে ভাতা আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না এবং তাইওয়ানের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে), পাসপোর্ট, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, তিনটি সুপারিশপত্র, সিভি, স্টেটমেন্ট অব পারপাস এবং থিসিসের সারসংক্ষেপ জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের TIGP-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
সব আবেদন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। ২০২৬ সালের TIGP স্কলারশিপে আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন