ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নেদারল্যান্ডে বিনা মূল্যে উচ্চশিক্ষা: রাডবউড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বা আংশিক অর্থায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬।
‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বের সর্বোচ্চ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হবে, যারা শিক্ষাজীবনে উজ্জ্বল ফলাফল অর্জন করেছেন। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদারল্যান্ডের নাইমেগেনে ১৯২৩ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সম্পূর্ণ মওকুফ;
আংশিক স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা বছরে মাত্র 2,695 ইউরো পরিশোধ করবেন;
বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় অধ্যয়নের সুযোগ;
আবাসন সুবিধা প্রদান;
স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা;
ভিসা খরচ প্রদান;
রেসিডেন্স পারমিট ফি।
যোগ্যতা
ইইএ ভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না;
স্নাতক ডিগ্রি থাকতে হবে;
ভাল একাডেমিক ফলাফল;
বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত পূরণ করতে হবে;
ইংরেজি দক্ষতার প্রমাণ আইইএলটিএস একাডেমিক পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর।
প্রয়োজনীয় নথিপত্র
জীবনবৃত্তান্ত (সিভি);
পাসপোর্ট;
রেফারেন্স লেটার;
একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
স্টেটমেন্ট অব পারপাস;
রিসার্চ প্রপোজাল (গবেষণাভিত্তিক প্রোগ্রামের জন্য)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্যের জন্যএখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর