ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পিএইচডি ও উচ্চতর শিক্ষার ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
পার্থ হক: ২০২৫-২৬ অর্থবছরে পিএইচডি পর্যায়ের উচ্চতর শিক্ষার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (BSTFT) ফেলোশিপ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ফেলোশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট দেশের এবং বিদেশের উচ্চতর শিক্ষায় ফেলোশিপের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে।
অধ্যয়ন বা গবেষণার ক্ষেত্র
পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীবপ্রযুক্তি ও অণুজীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যবিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিজ্ঞান, পশুচিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার ও টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস অ্যান্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
আবেদন যোগ্যতা
১. প্রার্থী অবশ্যই বাংলাদেশি হতে হবে।
২. এমএস/এমফিল/সমমান কোর্সের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং পিএইচডি কোর্সের জন্য সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।
৩. বিদেশের এমএস/এমফিল/পিএইচডি ক্ষেত্রে ‘The Times Higher Education’ এর সর্বশেষ World University Rankings অনুযায়ী ১-৪০০ র্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অফার লেটারপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪. বিদেশে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর কাছে বৈধ IELTS (Academic), TOEFL iBT বা PTE Academic স্কোর থাকতে হবে।
৫. দেশে আবেদন ফি ২,০০০/- এবং বিদেশে ৫,০০০/- টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
৬. ফেলোশিপ সংক্রান্ত নীতিমালা-২০২৫ (পুনঃ সংশোধিত) অনুযায়ী যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্য ও চেকলিস্ট BSTFT ওয়েবসাইটে www.stft.gov.bd পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতেএখানে ক্লিক করুন। আবেদন সম্পর্কিত তথ্য ও সহায়তার জন্য BSTFT ওয়েবসাইটে FAQ অংশে দেখা যাবে। প্রয়োজনে টিকিট তৈরি বা ফোন নম্বর (+8801713-157012, +8801796-244480) যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র প্রেরণ
অনলাইনে আবেদনপত্র পূরণের পর প্রিন্ট কপি ও আপলোডকৃত পাসপোর্ট সাইজের ছবির তিন কপি সহ সমস্ত কাগজপত্র (১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) এ-৪ সাইজে স্পাইরাল বাইন্ডিং করে মুখবন্ধ খামে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, ১১তম তলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ অফিস চলাকালের মধ্যে রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে। ব্যর্থ হলে আবেদন অসম্পূর্ণ ধরা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ