ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (১ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের ব্যস্ত কর্মসূচিতে মুখর থাকবে নগরী। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন স্থানে দলীয় প্রচারণা, গণসংযোগ ও সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১১-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভা শুরু করবেন। এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে সকাল ১১টা থেকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করবেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি
মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হবে আজ। সম্মেলনটি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে আয়োজিত হবে।
দিনভর এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী