ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
টিউশন ফি মওকুফ ও মাসিক ভাতাসহ ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ব্রুনাইয়ের দারুস সালাম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে বৃত্তি (স্কলারশিপ) ঘোষণা করেছে। এই সুযোগে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুবিধাসমূহ:
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
মাসিক ভাতা প্রদান (পরিমাণ প্রোগ্রামভেদে ভিন্ন)
রেজিস্ট্রেশনের খরচ প্রদান
অন্যান্য সকল ফি মওকুফ
প্রোগ্রামের মেয়াদ:
স্নাতক ও স্নাতকোত্তর: ১২-২৪ মাস
গবেষণাভিত্তিক প্রোগ্রাম: ২৪ মাস
পিএইচডি প্রোগ্রাম: ৩৬ মাস
আবেদনের যোগ্যতা:
স্নাতকোত্তরে আবেদন করতে হলে প্রার্থীর প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে
পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক
প্রার্থীকে আবেদন করা প্রোগ্রামের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে
ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য IELTS একাডেমিক অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদ গ্রহণযোগ্য হতে পারে (প্রোগ্রামভেদে শর্ত পরিবর্তিত)
ডিগ্রি অর্জনের পর নিজ দেশে ফিরে আসতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র:
জীবনবৃত্তান্ত (CV)
পাসপোর্ট
রেফারেন্স লেটার
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
স্টেটমেন্ট অব পারপাজ
রিসার্চ প্রপোজাল (গবেষণাভিত্তিক প্রোগ্রামের জন্য)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতির জন্যএখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত