ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন ডিজাইনসহ বাজারে আসছে ১০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনসহ ১০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে নতুন নোটটি সাধারণ লেনদেনে প্রচলন হবে।
‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়েছে। এবার সেই ধারাবাহিকতায় ১০ টাকার নোট যুক্ত করা হচ্ছে।
নতুন নোটটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত। প্রথমে এটি সরবরাহ করা হবে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয় থেকে। পরে দেশের অন্যান্য শাখার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
নতুন নোট চালুর পরও আগের সব কাগজের নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের মিরপুরস্থ টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এটি সংগ্রহ করতে পারবেন।
নোটটির আকার ১২৩ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থ। সামনের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা এবং পাতা-কলিসহ ব্যাকগ্রাউন্ড ডিজাইন ব্যবহার করা হয়েছে। পেছনের পাশে রয়েছে ‘গ্রাফিতি-২০২৪’ চিত্র। নোটের প্রধান রঙ গোলাপি।
নিরাপত্তার জন্য নোটটিতে রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ, ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে। সম্মুখভাগে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোর বিপরীতে ‘দশ টাকা’ লেখা দেখায় এবং রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।
গভর্নরের স্বাক্ষরের পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে আলোয় ধরলে ‘১০’ অঙ্কটি সম্মুখভাগে দৃশ্যমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক