ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচন শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রার্থীরা প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং ভোটার টানার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করছে। প্রতিটি প্রার্থী তাদের রাজনৈতিক বক্তব্য দেবেন, তবে তা প্রশাসনের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্য নয়। তিনি সবাইকে নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, নির্বাচনের সময় সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে এক লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার। বিশেষ করে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নেভির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের শান্তি বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেককে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এবারের নির্বাচনে বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া, সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূর্বে পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তাই নির্বাচনের সময়ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত