ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের আরও সম্পদ ক্রোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দায়রা জজ আদালত আরও একবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে। আদালতের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, তার সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন যাতে দুর্নীতি তদন্তে কোনো বিঘ্ন না ঘটে।
আদেশটি দিয়েছেন মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। এটি দুদক-এর আবেদনের পর কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
এর আগে দুদকের উপ-পরিচালক আনোয়ার হোসেন মতিউরের সম্পত্তি ক্রোকের আবেদন করেন। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রাম মৌজার আনন্দ হাউজিং সোসাইটির আবাসিক প্রকল্পে ২৪ কাঠার চারটি প্লট, যার মূল্য ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা, ক্রোকের আওতায় আনা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, মতিউর রহমান এবং তাঁর পরিবার এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। তাই তদন্তে বাধা না পড়তে এবং সম্পদ হাতবদল রোধ করতে অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।
এর আগে তিন দফায় মতিউর পরিবারের ৮টি ফ্ল্যাট ও ৩৩ একর জমি ক্রোক করা হয়েছিল। এছাড়া মতিউর রহমান, তাঁর দুই স্ত্রী ও ছেলের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
ছাগলকাণ্ডের মাধ্যমে ২০২৪ সালের কোরবানি ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তার ছেলে মুশফিকুর রহমান। তখন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও পরিবারের বিলাসী জীবনযাপন এবং বিপুল সম্পদের তথ্য প্রকাশিত হয়। এতে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো, গাড়ি, ঘড়ি ও জমিসহ তাদের সম্পদ নজরে আসে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)