ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

পানির ৪০ ফুট নিচ থেকে এমআইএসটি শিক্ষার্থীর ম-র-দেহ উদ্ধার

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:০৫:৫৩

পানির ৪০ ফুট নিচ থেকে এমআইএসটি শিক্ষার্থীর ম-র-দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এমআইএসটির শিক্ষার্থী মো. নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাঈম ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজের দুই দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) ৪০ ফুট পানির নিচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরে জানা যায়, গত শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে নাঈম তার ১৭ জন বন্ধুর সঙ্গে পদ্মা সেতুর নিকটস্থ ৪নং পিলারের কাছে নৌকায় ঘুরতে যান। সেই সময় তিন জন গোসলের জন্য নদীতে ঝাঁপ দেন। দুইজন নিরাপদে উপরে ওঠলেও নাঈম নিখোঁজ হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট গভীর পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার দুটি ফায়ার সার্ভিস ডুবুরি টিম উদ্ধার অভিযান পরিচালনা করে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত