ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শব-ই-বরাত উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: অন্যান্য বছরের মতো এবারও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব ফোর্সেস। আগামীকাল দিবাগত রাতেই মুসলিম সমাজ শব-ই-বরাত উদযাপন করবে। সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে র্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।
ঢাকা সহ সারাদেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত স্ট্যাটিক ও মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ইউনিট এবং রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতেও গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, পবিত্র শব-ই-বরাতের দিনে মুসল্লিরা ইবাদত, সালাত, জিকির ও নফল ইবাদতের মধ্য দিয়ে রাতটি উদযাপন করেন। নিরাপদ ও শান্তিপূর্ণ অনুষ্ঠান নিশ্চিত করতে র্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে এবং পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এছাড়া শব-ই-বরাত উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি চালাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা রোধে র্যাব প্রস্তুত রয়েছে।
র্যাব সব মুসল্লি ও নাগরিকদেরকে অনুরোধ করেছে, পবিত্র শব-ই-বরাত সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহযোগিতা করবেন এবং যেকোনো জরুরি অবস্থা বা বিশৃঙ্খলা দেখা দিলে র্যাবের কন্ট্রোল রুমে ফোন (০১৭৭৭৭২০০২৯) করে তথ্য প্রদান করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত