ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বার্তা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবেবরাত উপলক্ষে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীসহ বাংলাদেশের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশে শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা মুসলমানদেরকে এ শুভেচ্ছা জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র শবেবরাত হলো রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই মুসলমানগণ এই রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ সম্ভব। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালনা করা যায় এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি।
প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানান, আসুন পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করি। এই রাতকে ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা, মানবকল্যাণে আত্মনিয়োগ করা এবং সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবন আলোকিত করা আমাদের কর্তব্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর