ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষা অফিস ও টিটিসিতে আসছে ডিজিটাল কনফারেন্স ও রেকর্ডিং রুম
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার ডিজিটাল রূপান্তরের সুবিধা পৌঁছে যাচ্ছে শিক্ষা বিভাগের নিজস্ব অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে (টিটিসি) আধুনিক ডিজিটাল কনফারেন্স রুম ও রেকর্ডিং রুম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিনহাজউদ্দীন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘এস্টাবলিশমেন্ট অব স্মার্ট ক্লাসরুমস ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হবে।
ইতিমধ্যেই চীনা কারিগরি দল প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা সম্পন্ন করেছে। প্রকল্পের আওতায় ৩০০টি স্মার্ট ক্লাসরুম, ৩০টি কনফারেন্স রুম ও ১০টি রেকর্ডিং রুম স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত আঞ্চলিক পরিচালকের কার্যালয় ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য এখন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অফিসগুলোকে দুটি পৃথক গুগল ফর্ম লিংকের মাধ্যমে তাদের কনফারেন্স রুম ও রেকর্ডিং রুমের তথ্য আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। কক্ষ নির্বাচনের ক্ষেত্রে অপেক্ষাকৃত নতুন ভবন এবং ওপরের তলার কক্ষগুলোকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা প্রশাসনের অভ্যন্তরীণ যোগাযোগ আরও সহজ হবে এবং শিক্ষকদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা উপকরণ বা কন্টেন্ট তৈরির পথ সুগম হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক