×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৩:৫৮:১৭

সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি কলেজের পাঠদানের রুটিন জরুরি ভিত্তিতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখা। নির্ধারিত ফরম্যাটে রুটিন প্রস্তুত করে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির কলেজ শাখা থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কলেজগুলোর পাঠদানের রুটিন পিডিএফ ও ওয়ার্ড দুই ফাইলেই প্রস্তুত করতে হবে। পরে নির্ধারিত ই-মেইল ঠিকানায় ফাইল দুটি পাঠাতে হবে।

রুটিন তৈরির সময় ফন্ট ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে মাউশি। বাংলা লেখার জন্য ইউনিকোড ফন্ট Nikosh, Kalpurush ইত্যাদি ব্যবহার করতে বলা হয়েছে। ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে Times New Roman ফন্ট।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করা রুটিনের পিডিএফ ও ওয়ার্ড ফাইল আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ‘[email protected]’ ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত