×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

একাদশে মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখানে

২০২৬ সেপ্টেম্বর ১৯ ২০:৪৯:৫৯

একাদশে মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

একাদশে কোন কলেজে ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান ও এলাকা অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সনের পাশাপাশি বিভাগীয় শহর ও মফস্বল এলাকার ভিত্তিতেও ফির পরিমাণে পার্থক্য রয়েছে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি—উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা।

জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে এ ফি ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা।

উপজেলা ও মফস্বল এলাকার নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ভর্তি ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ফলদেখুন এখানে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত