ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয় ও রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় তার মূল্য কমার ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয় করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে ১৬টি ব্যাংক অংশগ্রহণ করে মোট ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ১২২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।
চলতি অর্থবছর (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক মোট ৪১৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ সালে দেশের ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তখন প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছে। তৎকালীন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিলেও বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। একপর্যায়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করতে হয়। এরপরও বাজারে স্থিতিশীলতা সম্পূর্ণভাবে ফিরে আসেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৭.৬ বিলিয়ন, ২০২২-২৩ অর্থবছরে ১৩.৫ বিলিয়ন এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছে মাত্র এক বিলিয়ন ডলারের মতো।
বর্তমান সরকার অর্থপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে, যার কারণে স্বাভাবিকভাবে ডলারের দর কমার সম্ভাবনা ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয়ের মাধ্যমে বাজারে ভারসাম্য বজায় রেখেছে।
মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাজারে সরবরাহ চাহিদার চেয়ে বেশি। ডলারের দাম যেন অস্বাভাবিকভাবে না কমে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ক্রয় করছে। এতে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে না এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে।
জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১০% বেশি। ডলার ক্রয় ও রেমিট্যান্স বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ জানুয়ারি ৩৩.১৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ আছে ২৮.৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার। এরপর ধারাবাহিকভাবে কমে ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- দেশে সোনার বাজারে বড় দরপতন
- ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা
- বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির সুযোগ
- বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ অর্জনের ১০ ধাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি
- একনজরে জেনে নিন রাজধানীর প্রধান জামাতগুলোর সময়সূচি