ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষক হিজাব পরিহিত শিক্ষার্থীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং ছেলেমেয়ে শিক্ষার্থীদের মেলামেশা নজরদারি করে ভিডিও ধারণের মাধ্যমে হুমকি দিতেন। এসব অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।
রবিবার (১০ মে) বিকেলে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দীন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহা প্রতিষ্ঠানটির পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর আচরণ করে আসছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী একাধিক ছাত্রী গণমাধ্যমকে জানান, শিক্ষক বরুণ কুমার সাহা ক্লাসে পূর্বের শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে ব্যক্তিগত মন্তব্য করতেন এবং অশালীন ইঙ্গিতপূর্ণ কথা বলতেন। এক ছাত্রী অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে হিজাব ও পোশাক নিয়ে মন্তব্য করা হয় এবং ভবিষ্যতে পশ্চিমা পোশাক পরলে তাকে চিনতে পারবেন না এ ধরনের মন্তব্য করা হয়।
আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সাধারণ কথোপকথনকেও তিনি ভুলভাবে ব্যাখ্যা করতেন এবং অনেক সময় ভিডিও করে প্রশাসন ও অভিভাবকদের পাঠানোর হুমকি দিতেন। এমনকি ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের দেখেও ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দীন জানান, শিক্ষার্থীদের অভিযোগের পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আরও জানান, তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এবং চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট