ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, বিজয়ীদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘ডাকসু রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর ফলাফল প্রকাশ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এবং কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।
সভাপতির বক্তব্যে সাদিক কায়েম বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও ডাকসু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে এবং রচনা প্রতিযোগিতাটি সেই উদ্যোগেরই অংশ।
প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী পান ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা। এছাড়া পঞ্চম থেকে দশম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে দেওয়া হয়। শীর্ষ ১০ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেটও প্রদান করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা। দ্বিতীয় স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মোছাঃ রুবাইয়া খাতুন এবং তৃতীয় হন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের মারিয়া কামাল। এছাড়া চতুর্থ স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহমুদ-উল-হক।
পঞ্চম থেকে দশম স্থান অর্জনকারীরা হলেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের তৌফিকুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারীন রাফা, ইসলামিক স্টাডিজ বিভাগের মুশফিকা সালসাবিল, বাংলা বিভাগের মোছাঃ সামিয়া জাহান যুথিকা, ভূগোল ও পরিবেশ বিভাগের চৌধুরী সামিহা জাহান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিমুলি আক্তার আফিয়া।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র