ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ববি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষক সমাজের
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের পদোন্নতির দাবিতে ফের অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রশাসনিক সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ববি শিক্ষক সমাজ।শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সাধারণ সভায় এ সিদ্ধান্তগুলো গৃহীত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় কমিশনার (বরিশাল) এবং ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সভায় সিদ্ধান্ত হয়েছিল, ৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী চলমান সংকটের সমাধান করা হবে।
তবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করা হয়। ৮ মে রাত ১০টায় হঠাৎ নোটিশ দিয়ে পরদিন ৯ মে সকাল ১১টায় একটি এজেন্ডাবিহীন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই সভায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংকট সমাধানের পরিবর্তে অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন শিক্ষকরা।
এদিকে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন—সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল প্রক্টর পদ থেকে এবং সহযোগী অধ্যাপক তানভীর কায়ছার সিন্ডিকেট সদস্য পদ থেকে।প্রক্টর পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘উপাচার্যের কর্মকাণ্ডে আমি এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা হতাশ। বারবার অনুরোধের পরও কোনো সমাধান হয়নি। শিক্ষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হওয়ায় আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মিথ্যা আশ্বাসের কারণে শিক্ষকরা এখন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান