ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ভয়াবহ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাতাস আজ চরম দূষণের কবলে পড়েছে। আন্তর্জাতিক বায়ুমান সূচকে রাজধানীর একিউআই স্কোর ১৯৫ হওয়ায় শহরটির বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা।
সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে। সংস্থাটির তথ্যানুযায়ী, বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীর বায়ুমান উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। ভারতের রাজধানী শহরটির স্কোর ১৫৭। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হানোই। এই দুই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।
এদিকে ১৩৭ স্কোর নিয়ে চীনের চেংডু এবং ১৩০ স্কোর নিয়ে জাকার্তা তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। এই শহরগুলোর বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)