ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৮২ শতাংশ। রবিবার (১০ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইস-চ্যান্সেলরের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
ফলাফল ঘোষণা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবিদার।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ভাইস-চ্যান্সেলর বলেন, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ও নির্ভুল ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের হাতে সনদ ও নম্বরপত্র পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। তিনি জানান, বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষাও চলমান রয়েছে এবং এর ফলও দ্রুত প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু পরীক্ষা নেওয়াই নয়, নকলমুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে দেশের সব মাদ্রাসাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনতে দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম অব্যাহতভাবে চলছে।
এ বছর কামিল পরীক্ষায় চূড়ান্ত বর্ষে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ছারছীনা দারুসুন্নত কামিল মাদ্রাসা ও ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা শীর্ষস্থান অর্জন করেছে। প্রথম বর্ষে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শীর্ষে রয়েছে।
সারাদেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬.১২ শতাংশ।
উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://iau.edu.bd/) পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার