ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (DUAAUK)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে অধীর রঞ্জন দাস তনু এবং মহাসচিব হিসেবেমোহাম্মদ খালেদ মিল্লাতনির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এ বি এম আশাবুল হোসেন।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনের বিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। পরবর্তীতে ৪৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদ এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটিসহ একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সেটির অনুমোদন দেয়।
গত ৪ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির কনভেনর মি. শামসুজ্জামান দুদু এবং সদস্য-সচিব এটিএম আবদুল বারী ড্যানি এই নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। এক বার্তায় তাঁরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল। ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের নেতৃত্বে গঠিত এই কমিটিতে কো-কনভেনর ছিলেন নসরুল্লাহ খান জোনাইদ এবং সদস্য-সচিব ছিলেন মোহাম্মদ খালেদ মিল্লাত। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. সিরাজুল হক চৌধুরী ও আশরাফ জামান। এই কমিটি গত ২২ এপ্রিল এক বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী ৩১ মে ২০২৬ তারিখে লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, আগামী দুই বছর তাঁরা যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও সুসংহত করবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)