×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ওষুধের বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

২০২৬ নভেম্বর ১১ ১৯:০১:৩০

ওষুধের বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশেষ করে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

দুই মন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ