ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে এখন নীতিগত ও প্রশাসনিক পর্যায়ে কাজ এগোচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশে বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।
শুধু বেসামরিক প্রশাসনই নয়, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক পে-কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এসব প্রতিবেদন বিশ্লেষণ করে বাস্তবায়নের জন্য বিএনপি সরকার গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। এই কমিটিই তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরি করবে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।প্রস্তাবিত কাঠামোতে বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সুপারিশ করা হয়েছে। তবে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব রয়েছে, যা আগে ছিল ১:৯ দশমিক ৪। একই সঙ্গে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য ২০ গ্রেডের বাইরে আলাদা ধাপ নির্ধারণের প্রস্তাবও রয়েছে, যা পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক