ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ক্লোজএন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে অবসায়নের পরিবর্তে ওপেনএন্ড বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ সংক্রান্ত একটি বিস্তারিত গাইডলাইন জারি করেছেন।
বিএসইসি মনে করছে, মেয়াদি ফান্ডগুলো লিকুইডেশন বা বন্ধ করে দেওয়ার চেয়ে ওপেনএন্ডে রূপান্তর করা হলে সাধারণ বিনিয়োগকারীরা বেশি লাভবান হবেন। এতে বিনিয়োগকারীরা তাদের ইউনিটের প্রকৃত নিট সম্পদ মূল্যের (এনএভি) ভিত্তিতে সুবিধা পাবেন, যা সাধারণ অবসায়ন প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ। এর ফলে বাজারে হঠাৎ করে বিক্রির চাপ তৈরি হবে না এবং স্থিতিশীলতা বজায় থাকবে।
নতুন গাইডলাইন অনুযায়ী, যদি কোনো ফান্ডের গত ছয় মাসের গড় বাজারদর তার এনএভির তুলনায় ২৫ শতাংশ বা তার বেশি ডিসকাউন্টে থাকে, তবে ট্রাস্টিকে বাধ্যতামূলকভাবে ইউনিটহোল্ডারদের মতামত নিতে হবে। এ লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করতে হবে। রেকর্ড ডেট ঘোষণার পর থেকে ইউনিটের লেনদেন স্থগিত থাকবে এবং ৯০ দিনের মধ্যে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সভায় অধিকাংশ ইউনিটহোল্ডার যদি রূপান্তরের পক্ষে মত দেন, তবেই এটি কার্যকর হবে। তবে নির্দিষ্ট সংখ্যক বড় বিনিয়োগকারী বিপক্ষে থাকলে ফান্ডটি অবসায়নের দিকে যাবে।
গাইডলাইনে রূপান্তর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন অডিটরের মাধ্যমে ভ্যালুয়েশন রিপোর্ট এবং কমিশনে তথ্য স্মারক জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। রূপান্তর প্রক্রিয়ায় মোট ব্যয় ফান্ডের আকারের ১ শতাংশের বেশি হতে পারবে না। রূপান্তরের পর ইউনিটগুলো ডিমেট আকারে থাকবে এবং বিনিয়োগকারীরা যেকোনো সময় তাদের ইউনিট সারেন্ডার করে টাকা তুলতে পারবেন।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে মেয়াদি ফান্ডগুলো এনএভির চেয়ে অনেক কম দামে লেনদেন হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই গাইডলাইনের ফলে বাজারদর ধীরে ধীরে প্রকৃত সম্পদ মূল্যের কাছাকাছি চলে আসবে। লিকুইডেশনের ক্ষেত্রে সম্পদ বিক্রি করতে হয় বলে বাজারে যে নেতিবাচক প্রভাব পড়ে, ওপেনএন্ডে রূপান্তরের ক্ষেত্রে সেই ঝুঁকি থাকবে না।
উল্লেখ্য, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর সাথে সামঞ্জস্য রেখে এই গাইডলাইন তৈরিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করেছে। এই নতুন নীতিমালা মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)