ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফের বিশ্ব বাজারে দাম বাড়ল জ্বালানি তেলের
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এশিয়ার বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, ইরানের পক্ষ থেকে চালানো ‘উসকানিমূলক’ হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় বলেও উল্লেখ করা হয়েছে।
সকালের লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছায়। সেশনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮৭ ডলারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। শান্তি আলোচনা অব্যাহত রাখতে গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
হামলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান এবং ওয়াশিংটনের অবস্থান অপরিবর্তিত। তার ভাষ্য, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে তার বিশ্বাস, তেহরানও সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন