ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
চলতি মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে মোট ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলারের সমান। চলতি মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এপ্রিলের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২৯ এপ্রিল একদিনেই এসেছে ৯৪ কোটি ডলার। গত বছরের একই সময়ে (এপ্রিল ২০২৫) দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে, যা সব রেকর্ড ছাড়িয়ে যায়। ওই মাসে প্রবাসীরা মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের বেশি ছিল। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর