ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
‘মা হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান’
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই থাকেন আপসহীন ও সংগ্রামী।
রবিবার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন হয় না।
মর্জিা ফখরুল বলেছেন, মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন। পরিবারে ‘মা’ হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান।
মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সুমাতার সহচার্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে, সন্তানের আত্মাকে নির্মল করে বলে মনে করেন বিএনপি মহাসচিব।
বাণীতে তিনি উল্লেখ করেন, সন্তানের সাফল্যের মূলে থাকে ‘মা’-এর উদ্যম ও উদ্যোগ। নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই থাকেন আপসহীন ও সংগ্রামী। অনেক শক্তির আধার একজন মা।
তিনি আরও বলেছেন, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য যে অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তীতুল্য।
মন্ত্রী মা দিবসে সব নাগরিকের প্রতি আহ্বান জানান, মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ কেবলমাত্র সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর