ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সঞ্চয়পত্রে মুনাফা না বাড়ানোর কারণ জানালেন অর্থ উপদেষ্টা
সঞ্চয়পত্রে মুনাফা না বাড়ানোর কারণ জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, "সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?"
আজ শনিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, "দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে।"
ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে সালেহউদ্দিন আহমেদ বলেন, "এই ব্যাংকে এখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, "যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে—এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সময় লাগতে পারে, কারণ অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো উন্নত দেশেও এ ধরনের ঘটনা সহজে দেখা যায় না।"
এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, "সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি