ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালদের কাছে ৮০ শতাংশের বেশি শেয়ার রয়েছে। কোম্পানি ৮টি হলো- বার্জার পেইন্টস, ডাচ্-বাংলা ব্যাংক, গ্রামীণ ফোন, ম্যারিকো বাংলাদেশ, রবি আজিয়াটা, রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজুমার কেয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন। ডিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পেইন্টস
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি এবং এর পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯৫ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪.০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৭৩ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ মার্চ ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে ৫০০ শতাংশ ক্যাশ।
ডাচ-বাংলা ব্যাংক
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯টি এবং পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৮৬.৯৯ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.২৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক।
গ্রামীণফোন
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.৫১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ০.৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৩ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে ৩৩০ শতাংশ ক্যাশ।
ম্যারিকো বাংলাদেশ
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.২৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ মার্চ ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে ১৯৫০ শতাংশ ক্যাশ।
রেকিট বেনকিজার
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪৭ লাখ ৫ হাজার এবং পরিশোধিত মূলধন ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৮২.৯৬ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৩.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫.৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১.৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.১১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ।
রবি আজিয়েটা
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি এবং পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.৯৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ।
ইউনিলিভার কনজুমার কেয়ার
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯২.৮০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩.৫০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়াহাল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে ৫২০ শতাংশ ক্যাশ।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি এবং পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সর্বোচ্চ ৯০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭.৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল