ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
গত এক মাস যাবত ইতিবাচক ধারায় লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। গত ০৩ জুন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৪ হাজার ৬৬৪.৭৯ পয়েন্ট, যা বৃহস্পতিাবর (০৩ জুলাই) দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্ট। এই সময়ে সূচক বেড়েছে ২২৯.২৭ পয়েন্ট। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
২০ শতাংশের বেশি মুনাফা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- দেশ গার্মেন্টস, ইন্দোবাংলা ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ইসলামী ব্যাংক, রহিমা ফুডস, সাফকো স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, ন্যাশনাল টিউবস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা পেট, স্টাইল ক্র্যাফট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ফান্ড ও প্রাইম টেক্সটাইল।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে দেশ গার্মেন্টসের শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা বা ৫৬.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৮ টাকা ৭০ পয়সা, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭৫ টাকা ৮০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে ইন্দোবাংলা ফার্মার শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৫২.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ১০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ফার্মার শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা বা ৪৫.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা এবং যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ দর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৪ টাকা ৬০ পয়সা বা ৪৪.৬৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ১০ টাকা ৭০ পয়সা বা ৩২.০৪ শতাংশ, রহিমা ফুডসের ১৬ টাকা ৪০ পয়সা বা ২৪.৪০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২ টাকা ৩০ পয়সা বা ২৪.২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১০ টাকা ৮০ পয়সা বা ২২.৮৩ শতাংশ, রূপালী ব্যাংকের ৩ টাকা ৯০ পয়সা বা ২২.৮১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১৬ টাকা ২০ পয়সা বা ২২.৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ টাকা ৩০ পয়সা বা ২২.২৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯০ পয়সা বা ২১.৯৫ শতাংশ, মেঘনা পেটের ৪ টাকা ৫০ পয়সা বা ২১.৫৩ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ১০ টাকা ৮০ পয়সা বা ২১.৪৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪ টাকা ১০ পয়সা ২০.৮১ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ২ টাকা ৩০ পয়সা বা ২০.৭২ শতাংশ এবং এবং প্রাইম টেক্সটাইলের ২ টাকা ৩০ পয়সা বা ২০.১৮ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)