ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালিকানা বদল হচ্ছে সাফকো স্পিনিংয়ের: শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ব্যবসায়িক মন্দা ও আর্থিক সংকটে থাকা সাফকো স্পিনিং মিলস লিমিটেডের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। লোকসানি এই কোম্পানিটি সচল রাখতে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বর্তমান উদ্যোক্তা-পরিচালকরা তাদের হাতে থাকা শেয়ার নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল বুধবার (১১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে দেওয়া এক ডিসক্লোজারে কোম্পানিটি জানিয়েছে, বর্তমান পরিচালনা পর্ষদ কোম্পানিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। মূলত ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শেয়ার হস্তান্তরের এই প্রক্রিয়ায় বর্তমান উদ্যোক্তা-পরিচালক এসএকেএম সেলিম, এসএবিএম হুমায়ুন, সৈয়দ সায়েব আহমেদ, এসএফএএম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগমের হাতে থাকা শেয়ারগুলো নতুন বিনিয়োগকারীরা অধিগ্রহণ করতে পারেন।
সাফকো স্পিনিংয়ের এই মালিকানা বদলের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব দেখা গেছে। গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯.৩৫ শতাংশ বেড়ে ১৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
তবে কোম্পানিটির আর্থিক অবস্থা বর্তমানে বেশ নাজুক। নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, সাফকো স্পিনিংয়ের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৮১ লাখ টাকা এবং ব্যাংক ঋণের বোঝা বেড়ে হয়েছে ১৪২ কোটি ২৪ লাখ। গত ৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল কারখানা পরিদর্শন করে উৎপাদন বন্ধ পেয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর গত বছরের ৩১ আগস্ট থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কারখানাটি পুনরায় চালু হওয়ার পর মাত্র ৫৭ লাখ টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬ কোটি ১৯ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। শেয়ার প্রতি লোকসান ৫ টাকা ৩০ পয়সা থেকে কমে ২ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যখন কোনো তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তারা আর্থিক সংকট কাটাতে বা ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতে ব্যর্থ হন, তখন কৌশলগত বিনিয়োগকারী বা নতুন মালিকানার মাধ্যমে কোম্পানি পুনর্গঠন একটি সাধারণ প্রক্রিয়া। এর ফলে নতুন ব্যবস্থাপনায় কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে।
সাফকো স্পিনিং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শেয়ার হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং স্টক এক্সচেঞ্জের লিস্টিং রুলস মেনেই সম্পন্ন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং পরবর্তী অগ্রগতি সম্পর্কে সাধারণ শেয়ারহোল্ডারদের নিয়মিত অবহিত করা হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)