ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বস্ত্র খাতে মন্দা: বাংলাদেশে তুলা আমদানির লক্ষ্যমাত্রা কমালো ইউএসডিএ
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে কাঁচামালের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশে তুলা আমদানির পূর্বাভাস কমিয়ে দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। গত সোমবার বিশ্ব তুলা বাজার ও বাণিজ্য নিয়ে প্রকাশিত ইউএসডিএ-র সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ বিপণন বছরে (আগস্ট-জুলাই) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ ৭৯ লাখ বেল তুলা আমদানি করতে পারে। গত মাসে সংস্থাটি ৮০ লাখ বেল তুলা আমদানির যে পূর্বাভাস দিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা ১ লাখ বেল কমিয়ে আনা হয়েছে।
একইভাবে দেশে তুলার ব্যবহারের পূর্বাভাসও কমানো হয়েছে। ইউএসডিএ জানায়, ২০২৬ বিপণন বছরে বাংলাদেশে তুলার ব্যবহার হতে পারে ৮০ লাখ বেল, যা আগের প্রাক্কলনে ছিল ৮১ লাখ বেল। মূলত পোশাক রপ্তানিতে মন্দা ভাবের কারণেই কাঁচামালের চাহিদায় এই টান পড়েছে।
রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৭৩ শতাংশ কমে ২৫.৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে।
খাতভিত্তিক হিসেবে, অর্থবছরের প্রথম আট মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি ৪.৫ শতাংশ কমে ১৪.৩৪ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি প্রায় ৩ শতাংশ কমে ১২.৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারের পরিস্থিতি নিয়ে ইউএসডিএ জানায়, ব্রাজিল ও চীনে উৎপাদন বাড়ায় বিশ্বব্যাপী তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১ লাখ বেল বাড়িয়ে ১২.১ কোটি বেল করা হয়েছে। তবে পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো এবং ভিয়েতনামে চাহিদা কমে যাওয়ায় বিশ্বব্যাপী তুলার ব্যবহার ১ লাখ বেল কমে ১১.৮ কোটি বেল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)