ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের কেউই জঙ্গি নয়।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে। ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।
এদিকে মালয়েশিয়ায় আটক ৩৬ জনের মধ্যে থেকে ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার পুলিশ। গত শুক্রবার মালয়েশিয়ার সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠালে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের হেফাজতে নেয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তবে ওই তিনজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সম্প্রতি মালয়েশিয়া পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা দেশটিতে কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করে মালয়েশিয়ার সরকার। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনো মালয়েশিয়ায় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে সম্প্রতি দেশটির পুলিশপ্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)