ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সৌদিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ঢাবির হিমেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মেহরাব হাসান হিমেল সৌদি আরবে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে ডুয়া নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল।
জানা যায়, হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ট্রিপল ই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের একজন শিক্ষার্থী ছিলেন।
হিমেল জানান, গত এপ্রিল মাসে সৌদি সরকারের পক্ষ থেকে তাকে স্কলারশিপটি দেওয়া হয়। তিনি 'কিং ফাহাদ ইউনিভার্সিটি অব প্রেটোলিয়াম অ্যান্ড মিনারলেস'-এ 'তড়িৎ ও ইলেকট্রনিকস' এর উপরে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যয়ে পিএইচডি করার সুযোগ লাভ করেন।
তিনি জানান, পিএইচডি শেষ করার পর দেশে বা বিদেশ গবেষণা বা শিক্ষকতা করার ইচ্ছে আছে।
উল্লেখ্য, কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াস অ্যান্ড মিনারেলস (কেএফইউপিএম) এর বিজ্ঞান, প্রকৌশল এবং নতুন কিছু উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। ২০২৬ সালে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্ববিদ্যালয়েরতালিকায়৬৭ নাম্বার অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।
পাশাপাশি আরব বিশ্বের মধ্যে এটি ১ম স্থান অর্জন করে। বিশ্ববিদ্যালয়টির ওভারঅল রেটিং ১০০ এর মধ্যে ৭৬.৫। যেখানে প্রত্যেকটি ক্যাটাগরিতে বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এর অবস্থান উল্লেখযোগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)