ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে 'পুশইন': বিশেষ বিমানে আনল আরও ২০০ জন
গত কয়েক মাস ধরে ভারতে অবৈধ অভিবাসী হিসেবে আটকের পর বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ‘পুশইন’ করছে দেশটির সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী। আইন না মেনে দিনদিন এই ঘটনা বেড়েই চলেছে। এবার দেশটির পশ্চিমী রাজ্য গুজরাটের ভাদোদরা থেকে প্রায় ২০০ জনকে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গুজরাট পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) আটক ব্যক্তিদের ভারতের বাংলাদেশের সীমানাসংলগ্ন রাজ্যগুলোর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো (পুশইন) করা হবে।
এ বিষয়ে গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন," ভাদোদরা বিমানঘাঁটি থেকে কড়া নিরাপত্তায় ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে করে ‘নিশ্চিত বাংলাদেশি’সহ বেশ কয়েকজন অবৈধ সন্দেহভাজনকে উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। যার মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র নেই। সেখান থেকে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) স্থল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে।"
নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দুই মাস আগে গুজরাটে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়। এরপর অবৈধ সন্দেহভাজনকে আটক করে একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছিল।"
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, "এই অবৈধ সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পাঠানো হয়েছে।"
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে পুশ-ইন করার একাধিক ঘটনা সামনে এসেছে। ভারতের পক্ষ থেকে যেটি ‘পুশ-ব্যাক’ হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ তা ‘পুশ-ইন’ হিসেবে দেখে। এই পদ্ধতিতে সীমান্তে আটক ব্যক্তিদের অন্য দেশের সীমানায় জোরপূর্বক ঠেলে দেওয়া হয়। ভারতে এই প্রক্রিয়ার কোনো আইনগত স্বীকৃতি না থাকলেও দীর্ঘদিন ধরে তারা পুশইন করে যাচ্ছে। আবার সরকারিভাবেও কেউ একে স্বীকার করে না।
বাংলাদেশ সরকার এ নিয়ে একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে এবং দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া না আসায় পুশ-ইনের ঘটনা থেমে থাকেনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে চালানো অভিযানের পর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)