ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য জাপানে স্কলারশিপ; জীবনযাত্রার ব্যয়সহ নানান সুবিধা
এশিয়ার একমাত্র উন্নত দেশ জাপান। উন্নত গবেষণা সুযোগ, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ-এই সব মিলিয়ে দেশটি বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থাও রয়েছে। এর একটি হলো জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ।
২০২৫ সালের জন্য এ বৃত্তির আবেদন প্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারেন। সে হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জাপানে পড়াশোনার সুযোগ রয়েছে।
বৃত্তির সুবিধাসমূহ:- নির্বাচিত শিক্ষার্থীরা জীবনযাত্রার খরচ পাবেন
- শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মিলবে আর্থিক সহায়তা
- জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ
- আর্থিক সুবিধা হিসেবে থাকছে পাঁচ লাখ জাপানিজ ইয়েন।
আবেদন করার যোগ্যতা:আবেদনকারীকে অবশ্যই ২০২৫ সালের সেপ্টেম্বর–নভেম্বর সেশনে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
জাপান স্টাডি সাপোর্টে নিবন্ধিত একটি ‘মাই পেজ’ একাউন্ট থাকতে হবে
ইংরেজি ও জাপানি—দুই ভাষায় দক্ষতা প্রয়োজন
আবেদন পদ্ধতি:আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ:৩১ অক্টোবর ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত