ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিবাদ বিদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে আর ফ্যাসিস্ট শাসনের ছায়ায় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আছি। যতক্ষণ দেশে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু থাকবে, ততক্ষণ আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদ টিকে থাকতে পারবে না। অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমরা আগেও করেছি, এখনো করছি। সেই অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কারের প্রস্তাব আমরা স্পষ্টভাবে উপস্থাপন করেছি। এ সংস্কারে বাধা দেওয়া কোনো দলের সদিচ্ছার পরিচায়ক হতে পারে না। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন মানে জনগণের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।
২৪-এর শহীদদের স্মরণ করে জামায়াতের আমির বলেন, আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেঈমানি করব না। তাদের আত্মত্যাগের বিনিময়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাব। আগামি নির্বাচনে প্রশাসনিক ক্যু দেখতে চাই না। যদি সেটাই হয়, তাহলে এত মানুষ শহীদ হলো কেন?
সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের মহাসড়কের কথা বললেও বাস্তবতা হলো ২৬ লাখ কোটি টাকা পাচার এবং রূপপুর বালিশকাণ্ডের মতো দুর্নীতির কাহিনি। বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো, একের পর এক জামায়াত নেতাকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, রিমোট কন্ট্রোল রায় দিয়ে শুধু আমাদের নেতাদের নয়, দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে।
সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি যুবসমাজ। আবু সাঈদদের মতো শহীদদের রক্তের ঋণ আমাদের মাথার উপর। তারা জীবন দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর যখন দেশে পুলিশের উপস্থিতি ছিল না, তখন আমাদের নেতাকর্মীরাই মানুষের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছে। ২৩২টি থানায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দায়িত্ব পালন করেছি। তাই পুলিশ বাহিনীকে বলব, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, জনগণের পুলিশ হন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। এতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি