ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পোস্টাল ব্যালটের ফল আগেই জানা সম্ভব নয়: ইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফল জানা বা প্রকাশের কোনো সুযোগই নেই।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, এসব ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর অন্যান্য ভোটের সঙ্গে একই সময়ে গণনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয়, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফল জানার কোনো আইনগত কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নেই। ফলে এ সংক্রান্ত যেকোনো আগাম ফলাফল দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।
ইসি জানায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে কমিশনের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের সময় কর্মস্থলের বাইরে থাকেন কিংবা বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এসব ভোট মূল ভোট গণনার শেষ ধাপে যুক্ত করা হয় এবং আলাদাভাবে আগে গণনার কোনো সুযোগ নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক