ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জুডিসিয়াল পে-কমিশনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্নির্ধারণে গঠিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন এই প্রতিবেদন হস্তান্তর করে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে কমিশনের পক্ষ থেকে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণসংক্রান্ত সুপারিশসম্বলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত