ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মিরপুরে দুই শিশুসহ দম্পতির মৃ-ত্যু, এলাকায় আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে পল্লবীর ওয়াপদা ভবন সংলগ্ন বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ এবং ২ বছর বয়সী ছেলে আসাদ।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবী থানাধীন বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের টিনশেড ঘরে পরিবারটি ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, মাসুম রিকশা চালিয়ে সংসার চালাতেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করতেন। পরিবারটি একাধিক সমিতি থেকে ঋণ নিয়েছিল। প্রায়ই পাওনাদাররা বাসায় আসতেন। স্থানীয়দের ধারণা, আর্থিক চাপ ও হতাশা থেকে এমন মর্মান্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন তারা।
পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ