ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
ভারতীয় ভিসায় নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ম, আজ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এখন নির্দিষ্ট সময়ভিত্তিক নিয়মে স্লট বুক করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন এই ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে। এদিন দুপুর ১২টায় সাইনআপ অপশন চালু হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলার কথা জানানো হয়। আজ ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে স্লট বুক করার যোগ্য হতে হলে বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে এবং রোববার (৮ ফেব্রুয়ারি) ও পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের অনুরোধ করেছে, নির্ধারিত নির্দেশিকা সতর্কতার সঙ্গে অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে। একই সঙ্গে বিকাল সাড়ে ৫টার আগে ওয়েব ফাইল আপলোড ও সাইনআপ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সন্ধ্যা ৬টায় স্লট খোলার সঙ্গে সঙ্গে বুকিং করা যায়।
নতুন সিস্টেমে জাল বা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ এড়াতে বিশেষ সতর্কতা আরোপ করা হয়েছে। সাইনআপের সময় ভিসা ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাইনআপের পর একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি মোবাইল এসএমএসে পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের সময় আবার একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করার পর অ্যাপয়েন্টমেন্ট পেজে গিয়ে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখান থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। এরপর সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত স্লট নিশ্চিত করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরের দিনের একটি স্লট দেখাবে, যা একবার পরিবর্তনের সুযোগ থাকবে। স্লট নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ভিসা ফি পরিশোধ করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত