ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ভোটের দিন মেট্রোরেল চালু, ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে গণপরিবহন স্বাভাবিক রাখতে মেট্রোরেলের ট্রেন চলাচল নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিনও মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
এ উদ্দেশ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের ট্রেন অপারেশন ও নিরাপত্তা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি সাময়িকভাবে বাতিল করেছে, যাতে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখা যায়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল থাকবে। তবে বিশেষ জরুরি প্রয়োজনে ছুটি বিবেচনার সুযোগ রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভোটের দিন ও তার আগে-পরে অনেক গণপরিবহনের চলাচল সীমিত থাকে। সে কারণে ওই সময়ে যাত্রীদের জন্য মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাত্রী চাপ সামাল দিতে প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। ভোটকে ঘিরে মেট্রোরেল চালু রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিও বড় বিষয়। স্টেশনসংলগ্ন এলাকায় সভা-সমাবেশ ও মিছিলের বিষয়টিও বিবেচনায় নিতে হয়। এ অবস্থায় যদি কর্মচারীরা ছুটিতে চলে যান, ট্রেন পরিচালনা ব্যাহত হতে পারে। তাই নির্বাচনকালীন সময়ে ট্রেন পরিচালনা নিশ্চিত করতেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভোটের দিন মেট্রোরেল চলবে। তবে সরকার যদি ভিন্ন কোনো নির্দেশনা দেয়, সে ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। আপাতত ভোটের দিন ট্রেন চালানোর জন্য ডিএমটিসিএল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা